বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৫
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট  দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা ও দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচকবৃন্দ প্রয়াত ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন।

ইয়াফেস ওসমান বলেন, ওয়াজেদ মিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় -এ বিশ্বাস নিয়ে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন; তার মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে তিনি কাজ করে গেছেন। তার অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার পথ প্রসারিত হয়েছে।

তিনি বলেন, রাজনীতিতে সাফল্যের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও ড. ওয়াজেদ মিয়া সেদিকে না গিয়ে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানের উন্নয়নে মনোনিবেশ করেন। ওয়াজেদ মিয়ার আজীবনের স্বপ্ন ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন।