বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট  দুই মাস দেশের বাজারে স্বর্ণের দাম স্থির ছিল। ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো। প্রতি ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা করে বেড়েছে। এতে ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৪২ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

আজ সোমবার দুপুর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে অলংকার তৈরির এ ধাতু। বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৪৪২ টাকা। নতুন দামের বিক্রি শুরু হওয়ার আগ পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ভরিপ্রতি ৬৯ হাজার ১০৯ টাকা ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৮ হাজার ২৯৩ টাকা। আগে ছিল ৬৫ হাজার ৯৬০ টাকা করে।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৪৫ টাকায়। আগে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৫৭ হাজার ২১২ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম দাম ছিল ৪৬ হাজার ৮৮৯ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ২২২ টাকা। এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ককৃত ২২ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য এক হাজার ৫১৬ টাকা। এছাড়া ২১ ক্যাডমিয়ামের রূপা এক হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যাডমিয়ামের রূপা এক হাজার ২২৫ টাকা করে বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির বাজারদর ৯৩৩ টাকা।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার (উপকরণ কর রেয়াত) কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সোমবার (১০ মে) দুপুর ১টা থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।