মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

২৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বদরগঞ্জের ইউএনও

ডেস্করিপোর্ট  আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসা করা হচ্ছে। দায়িত্ববোধ ও স্বচ্ছতার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বদরগঞ্জ উপজেলায় ২৯৬ জন ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ বাড়ি বরাদ্দ দেওয়া হয়।

প্রথম পর্যায়ে প্রত্যেক বাড়ি নির্মাণের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২৮৬টি বাড়ির বরাদ্দ পান ইউএনও মেহেদী হাসান। দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে আরও ১০টি বাড়ি নির্মাণে অর্থ বরাদ্দ পান।

এ ছাড়া জায়গা আছে ঘর নেই- এমন ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের জন্য ৩০টি বাড়ি এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের জন্য বাড়ি নির্মাণে বরাদ্দ পান।

সব মিলে বাড়ি নির্মাণে বদরগঞ্জে ৫ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকার বরাদ্দ দেয় সরকার। কিন্তু বাড়িগুলো নির্মাণের পর উদ্বৃত্ত থেকে যায় ২৫ লাখ টাকা। জুন মাসে হিসাব ক্লোজিংয়ের সময় সেই টাকা সরকারি কোষাগারে ফেরত দেন ইউএনও মেহেদী হাসান।

ইউএনও মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, বাড়ি নির্মাণে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছিল। কাজ শুরু করার আগে কমিটির সদস্যদের নিয়ে বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বাড়ি নির্মাণ করে টাকা বেঁচে যায়, তাহলে সেই টাকা সরকারকে ফেরত দেব।