ডেস্করিপোর্ট চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে শতশত যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আসতে দেখা যায়।
এদিকে সকাল থেকে ঘাটে আসা যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্ব। এতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১১টি ফেরি সচল চলাচল করছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার আহম্মদ আলী জানান, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় শতাধিক যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১১টি ফেরি সচল রয়েছে।