মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

গণতন্ত্রের সংগ্রামে আইভি রহমান ছিলেন আপসহীন:ওবায়দুল কাদের

ডেক্সরিপোর্ট:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলায় আইভি রহমান রক্তাক্ত হয়ে কাতরাচ্ছিলেন। তিনি সময়মতো চিকিৎসা পাননি। চিকিৎসায় বিলম্ব না হলে হয়তো তিনি বেঁচে যেতেন। গণতন্ত্রের সংগ্রামে আইভি রহমান ছিলেন আপসহীন।

শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৫তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এ ব্যাপারে আদালতে আপিল করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূলপরিকল্পনাকারীদের দেশে ফিরিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। রাজনৈতিক বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি আমরা। তাই অপরাধীদের মাস্টারমাইন্ডদের বিচার হওয়া দরকার।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইনাম আহমেদ চৌধুরী, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ মাহমুদ হুমায়ুন এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান প্রমুখ।