বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১০
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বাবুগঞ্জে সেইন্ট বাংলাদেশ’র উদ্যোগে বঞ্চিতজনের অধিকার শীর্ষক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম:বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে বঞ্চিতজনের অধিকার শীর্ষক প্রকল্পের ২ দিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২ দিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সেইন্ট-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।এ সময় তিনি সেইন্ট-বাংলাদেশ এর পক্ষ থেকে সকল অংশগ্রহনকারীদের স্বাগতম জানান এবং প্রশিক্ষণে সকলকে সক্রিয় অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন। প্রশিক্ষণে অংশ গ্রহন করেন বাবুগঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বর ও সচিবগণ।

চাঁগপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনিছুর রহমান বলেন সেইন্ট-বাংলাদেশ স্থানীয় সরকার আইন ২০০৯ এর উপর প্রশিক্ষণের আয়োজন করায় আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই প্রশিক্ষণ পেলে আমাদের সেবা প্রদানের মান আরও বৃদ্বি পাবে। আমরা আইনটি সম্পের্কে বিষদ জানতে পারবো এবং এজন্য সেইন্ট-বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ।

এছাড়া রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সরওয়ার মাহমুদসহ অন্যান্য মেম্বর ও সচিবগন উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন এবং সেইন্ট-বাংলাদেশ এর অতীত প্রকল্পের প্রসংশা করেন। প্রশিক্ষণ ফেসিলেট করেন আ; কাদের (প্রোগ্রাম অফিসার) ও মিস মাজেদা আক্তার মুক্তা (ফিল্ড ফেসিলিটেটর), সেইন্ট-বাংলাদেশ।