বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৪
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

পরীমনি হাসপাতালে

বিনোদন ডেস্ক  মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর গত দুইদিন আগে প্রথমবারের মতো ‘মুখোশ’ নামে একটি সিনেমার শুটিংয়ে কাজ শুরু করেন হালের এই আলোচিত চিত্রনায়িকা। কিন্তু রোববার বিকালে অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গেছেন তিনি।

পরীমনি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

পরীমনি রোববার বিকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যে হাসপাতালে তিনি গেছেন, সেটির লোকেশনও ট্যাগ করেছেন। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’

এর আগে পরীমনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে। তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।