রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজারহাটে সরকারি রাস্তায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাসুদ রানা,রাজারহাট(কুড়িগ্রাম)  রাজারহাটে সরকারি রাস্তায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ১২ অক্টোবর বিকেলে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে সরকারি রাস্তায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সরকারি রাস্তায় অবৈধ ঘর নির্মাণের অভিযোগ আসে পশ্চিম চর বিদ্যানন্দের আব্দুল হামিদ পিতা বাবর আলীর নামে। এর আগে দফায় দফায় কয়েকবার সার্ভে করার পর প্রশাসনের পক্ষ থেকে আব্দুল হামিদের নির্মিত ঘর উচ্ছেদ করার তাগিদ দিলেও তা উপেক্ষা করে বহাল তবিয়তে সময় পার করায় প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আকলিমা বেগম।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শামসুল হক বিএসসি, চর বিদ্যানন্দের ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য হোসেন আলী, আব্দুল হাই সরদার, সিদ্দিকুল ইসলাম, আতাউর রহমান বসুনিয়া, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক বৃন্দ।