শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

২১৯৫ জন চিকিৎসক পদোন্নতি পেলেন

ডেস্করিপোর্ট  দেশের ২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

এই চিকিৎসকরা ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। এতদিন ধরে পদোন্নতি বঞ্চিত এসব চিকিৎসকরা এবার পদোন্নতি পেলেন।

পদোন্নতি পাওয়া এসব চিকিৎসকরা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন। এদের মধ্যে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৯৫৮ জন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড এবং ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়ম অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা বকেয়া বেতন পাবেন।