শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রওশন বিরোধীদলীয় নেতা,কাদের উপনেতা

ডেক্সরিপোর্ট:জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি (২) (১) (ট) অনুযায়ী বিরোধী দলের নেতা এবং এক উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯ মোতাবেক লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

এর ফলে টানা দুই সংসদে বিরোধীদলীয় নেতার আসনে বসছেন রওশন। এর আগে দশম সংসদেও তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হলে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধীদলীয় নেতা হন। পরে তার মৃত্যুতে এ পদটি শূণ্য ঘোষণা করা হয়।

রোববার সন্ধ্যায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী ওই চিঠি স্পিকারের দফতরে পৌঁছে দেন। চিঠিতে সই করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

পরে সংসদ অধিবেশন শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বিরোধীদলীয় নেতা ও উপনেতার নাম জমা দেয় জিএম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বিষয়টি নিশ্চিত করেন।

পরে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও উপনেতা জিএম কাদেরকে মনোনীত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পিকারকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে বিকালে জাতীয় সংসদের লবিতে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদ আর উপনেতা হিসেবে জিএম কাদেরের নাম সর্বসম্মতভাবে প্রস্তাব করা হয়।

চলতি সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতার দায়িত্বে আছেন। তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্বে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে উপনেতার পদটি শূন্য হবে।

সংসদীয় দলের বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের দলের সংসদ সদস্যরা সংসদীয় দলের সভায় বিরোধী দলের নেতা হিসেবে রওশন এরশাদকে মনোনয়ন করে স্পিকারের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে শনিবার রাতে বারিধারা ক্লাবে রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ।

আর পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হবেন তার ছেলে সাদ এরশাদ। এভাবেই সমঝোতায় পৌঁছান জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা জিএম কাদের ও রওশন এরশাদ।