শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর প্রতি বিএনপির সংসদ সদস্যের কৃতজ্ঞতা প্রকাশ

ডেক্সরিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নিজের কৃতজ্ঞতার কথা তুলে ধরেন হারুন। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হারুনুর রশীদ বলেন, সম্প্রতি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের সাংসদ হারুনুর রশীদকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারেননি।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, ‘হারুন কোথায়’? প্রধানমন্ত্রী খোঁজ নেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুন।