বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

আ’লীগের শতাধিক নেতাকে শোকজ

ডেক্সরিপোর্ট:উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ঠিকানা বরাবর শোকজ চিঠি পাঠানো শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার পাঁচ বিভাগে শতাধিক নেতার স্থায়ী ঠিকানা বরাবর রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার সরকারি বন্ধ থাকায় আগামীকাল বাকি তিন বিভাগের বিদ্রোহী প্রার্থীদের ঠিকানায় শোকজ চিঠি পাঠানো হবে। তবে শোকজ তালিকায় আপাতত নৌকাবিরোধী ও বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের নাম নেই। পরে তাদের নামেও শোকজ চিঠি পাঠানো হবে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে এসব তথ্য।

জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘আজ (সোমবার) সারা দিন এসব চিঠি পাঠানো হয়েছে। আপাতত আমরা ৫ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের কাছে শোকজ চিঠি পাঠিয়েছি। মঙ্গলবার না হলে বুধবার বাকি বিভাগগুলোতেও চিঠি পাঠানো হবে।’

সূত্র জানায়, সোমবার শোকজ চিঠি ইস্যু করা পাঁচ বিভাগ হল- রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট। তবে এই শোকজের তালিকায় মদদদাতাদের নাম নেই। মদদদাতা ছাড়াই শতাধিক বিদ্রোহী প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে। ১৫ দিনের সময় দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে। ‘কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’- তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে। জবাব সন্তোষজনক না হলে দলীয় পদসহ স্থায়ী বহিষ্কার হবেন অভিযুক্ত নেতারা।