রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১০
শিরোনাম :
৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সাবেক প্রেমিকের সঙ্গে দীপিকা, ফাঁস ছবি!

অনলাইন ডেস্কঃ গেল বছরে বলিউড অভিনেতা রণবীর সিং এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তার আগে রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্কের জল্পনা ছিল বলি মহলে।

কিন্তু রণবীরের মা নীতু সিং এর নাকি পছন্দ ছিল না দীপিকাকে। সে কারণে এগোয়নি তাদের ওই সম্পর্ক। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে বিয়ের পর এই প্রথম রণবীর কাপুরের সঙ্গে দেখা গেল দীপিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।

শোনা যাচ্ছে, একটি বিজ্ঞাপনে কাজ করছেন দীপিকা-রণবীর। তার শুটিংয়েই দেখা হয়েছিল প্রাক্তন জুটির। সেই শুটিংয়ের ছবিই ভাইরাল হয়েছে ওয়েব মিডিয়ায়।

সম্প্রতি রণবীর সিংকে প্রশ্ন করা হয়, তিনি কি দীপিকাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন? স্ত্রী সাবেক প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে রণবীরের?

এর উত্তরে তিনি বলেছিলেন, ‘আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যে ভাবে ভালোবাসি তেমনটা আর কেউ পারবে না।