মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইরানের নৌবহরে যুক্ত হচ্ছে নতুন জাহাজ

অনলাইন ডেস্ক  ইরানের প্রথম পর্যবেক্ষণ জাহাজ নির্মাণ প্রায় শেষ পর্যায়ে এসেছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

সোমবার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

শাহরাম ইরানি বলেন, দেশে তৈরি এ জাহাজে সব ধরনের ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। এ জাহাজ তৈরি করা হয়েছে স্থানীয় বিশেষজ্ঞদের দ্বারা।

কমান্ডার জানান, নতুন এ জাহাজে একসঙ্গে দুটি হেলিকপ্টার বহন করা যাবে। জাহাজে একটি হেলিকপ্টার হ্যাঙ্গার রয়েছে। এ জাহাজ নিজেকে রক্ষা করতে সক্ষম।

শাহরাম ইরানি বলেন, এ ধরনের পর্যবেক্ষণ জাহাজ কোনো এলাকায় অভিযান পরিচালনার জন্য এককভাবে পাঠানো হয় না, সঙ্গে থাকে প্রয়োজনীয় নৌযান। এ জাহাজ দ্রুতই নৌবাহিনীর বহরে যুক্ত করা হবে।

নৌপথের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা ও জলদস্যুদের হাত থেকে তেল ট্যাংকার রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে।

২০২০ সালের অক্টোবরে সে সময়ের নৌবাহিনী প্রধান বলেছিলেন, ইরানের দেশিয় সহায়ক জাহাজের একবার জ্বালানি নিয়ে পুরো বিশ্ব তিনবার ঘুরে আসার সক্ষমতা রয়েছে।