মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৭
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ইরান ঘনিষ্ঠ হওয়ায় আমিরাতকে আয়রন ডোম দেবে না ইসরাইল

অনলাইন ডেস্ক  ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় আমিরাতকে আর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দেবে না ইসরাইল।

এর আগে আরব এ দেশটির কাছে আয়রন ডোম বিক্রি করতে সম্মত হয়েছিল ইহুদিবাদী এ দেশটি। খবর আরব নিউজের।

ইসরাইলের কয়েকটি দৈনিক সম্প্রতি এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, ঈশ্বরের গুলতি হিসেবে ইসরাইলিদের কাছে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা আয়রন ডোম কিনতে চেয়েছিল আমিরাত।

ইসরাইল হাইয়োম নামে ইহুদিবাদী দেশটির একটি পত্রিকার প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ইরানকে নিজেদের জল, স্থল ও আকাশপথ ব্যবহারের অনুমোতি দেওয়ায় আমিরাতের ওপর চটেছে তেলআবিব।

এ কারণেই বিলিয়ন ডলারের এ আয়রন ডোম পাচ্ছে না আমিরাত। ইসরাইলের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য করায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।