মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৪২
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

বরিশালে ব্রিজ আছে-সড়ক নেই

শামীম আহমেদ  জনগনের যাতায়াতের জন্য খালের ওপর ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের গোড়ায় মাটি না থাকায় ওই ব্রিজ নির্মাণের কোন সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। তাই ব্রিজের গোড়ায় দ্রæত মাটি ভরাটের জন্য জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা। ঘটনাটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-ভদ্রপাড়া খালের ওপর পূর্বসুজনকাঠী শানুহার গ্রামের।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিগত একবছর পূর্বে আয়রণ স্ট্রাকচারের ¯øাব ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণের একবছর পেরিয়ে গেলেও ওই ব্রিজের গোড়ায় অদ্যবর্ধি মাটি ভরাট না করায় ব্রিজটি স্থানীয় জনগনের কোন কাজেই আসছে না। উল্টো প্রতিনিয়ত দুর্ভোগে পোহাতে হচ্ছে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন ঘরামী ও গৌরঙ্গ মন্ডলসহ অনেকেই বলেন, একবছর আগে ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের ওঠার সড়ক না থাকায় তারা ব্রিজটি ব্যবহার করতে পারছেন না। আবার নির্মিত হয়নি ব্রিজের ওঠা নামার সংযোগ সড়কও। তাই খালের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে ব্রিজটি।

গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বলেন, অর্থ সংকটের কারণে ব্রিজের গোড়ায় মাটি ভরাট ও সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। সড়কটি নির্মাণের জন্য বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে জনগনের চলাচলের জন্য ব্রিজের দুই পাশের সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।