বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

গোলানে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকের তীব্র নিন্দা ইরানের

অনলাইন ডেস্ক  অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ তেলআবিবের ওই আগ্রাসী পদক্ষেপকে ‘চরম উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন। খবর তাসনিম নিউজের।

সম্প্রতি গোলান মালভূমিতে অবৈধ ইহুদি বসতির বিস্তার ঘটানোর বিষয়টি অনুমোদন করার জন্য ওই মালভূমিতে উন্মুক্ত আকাশের নিচে বৈঠক করে নাফতালি বেনেটের মন্ত্রিসভা।

ইহুদিবাদীদের এই ঘৃণ্য অপতৎপরতার ব্যাপারে কোনো আরব দেশ প্রতিক্রিয়া জানায়নি।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অসংখ্য প্রস্তাব বিশেষ করে ৪৯৭ নম্বর প্রস্তাব অনুযায়ী গোটা গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ।

জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর এই অনস্বীকার্য বাস্তবতার স্বীকৃতি দেয়।

খাতিবজাদেহ বলেন, এই মালভূমিতে ইহুদি অভিবাসীর সংখ্যা বৃদ্ধি করা হোক কিংবা তাদের জন্য অবৈধ ইহুদি বসতির সংখ্যা বাড়িয়ে দেয়া হোক না কেন কোনোভাবেই এই বাস্তবতাকে পরিবর্তন করে দেয়া সম্ভব নয়।

অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের জেনে রাখা উচিত, তারা সিরিয়ার দখলীকৃতি ভূমিতে চিরকাল বসবাস করতে পারবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তেহরানের সর্বাত্মক সমর্থন এবং সিরিয়া সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনব্যাপী যুদ্ধে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির একাংশ দখল করে নেয় এবং আন্তর্জাতিক সমাজের বিরোধিতা উপেক্ষা করে ১৯৮২ সালে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে।