বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৫
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

অনলাইন ডেস্ক  ভারতের কাশ্মীরের শ্রীনগরে শুক্রবার ভোরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন প্রাণ হারিয়েছেন।

পুলিশের দাবি, নিহতরা সবাই বিছিন্নতাবাদী গ্রুপের সদস্য। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে ৯ জনের প্রাণহানি ঘটেছে।খবর হিন্দুস্তান টাইমসের।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, শুক্রবার ভোরে দুই সহযোগীসহ সোহেল আহমেদ নামে জয়েশ-ই মোহাম্মদ নামে একটি জঙ্গি সংগঠনের সদস্য নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ ও কুলগ্রাম নামে দুই জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে পৃথক গোলাগুলির ঘটনায় ছয় ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছেন।

কুলগ্রামের মিরহামা এলাকা ঘেরাও করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর। এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা।

একই ধরনের অপর ঘটনাটি পার্শ্ববর্তী অনন্তনাগের দোরু এলাকার নওগাম শাহাবাদে ঘটেছে। এখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।