মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

কুষ্টিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপ নির্বাচন আগামী ৫ জানুয়ারি ২০২২ তারিখ কুষ্টিয়ায় সদর উপজেলার অন্তর্গত কুষ্টিয়া মডেল থানা এলাকায় ৪ টি ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় ৭ টি সহ সর্বমোট ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে পুলিশ ও আনসার সদস্যদের এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে এ ব্রিফিং কার্যক্রম সম্পন্ন করেন। তিনি বলেন, কুষ্টিয়া জেলায় দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন যথাক্রমে মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী ও খোকসা উপজেলায় সহিংসতা ছাড়াই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপ নির্বাচন যা কুষ্টিয়া জেলার শেষ ধাপ নির্বাচন সদর উপজেলার ১১ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, কুষ্টিয়ার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ দিনরাত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের প্রধান কাজ হচ্ছে ভোট কেন্দ্র ও এর আশেপাশের এলাকার আইন শৃংখলা ঠিক রাখা। এ ছাড়াও তিনি ম্যাজিস্ট্রেট, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন, বিজিবি, আনসারসহ সকল স্টেকহোল্ডারদের সাথে সুসমন্বয় এর মাধ্যমে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য পুলিশ অফিসারদের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, নিজেরা নিরপেক্ষ থেকে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দেখিয়ে সদর উপজেলায় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে। তিনি ভোটকেন্দ্রে আসা সকল ভোটারদের সাথে ভালো আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোটকেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসারের পিসি, ১ জন এপিসি, ৮ জন পুরুষ ও ৭ জন সাধারণ অঙ্গীভূত আনসার এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতি তিনটি ভোট কেন্দ্রের জন্য একটি মোবাইল পার্টি এবং প্রতিটি ইউনিয়নের জন্য একটি করে স্ট্রাইকিং টিম ইন্সপেক্টরের নেতৃত্বের দায়িত্ব পালন করবে। ব্যালট পেপার, ভোটকেন্দ্র ও ভোটারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন-পূর্ব করণীয়, নির্বাচনের দিনে করণীয় এবং নির্বাচন পরবর্তী করণীয় কাজ গুলো আন্তরিকতার সহিত ঠিকভাবে করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ব্রিফিং প্যারেডে উপস্থিত সদস্যের উদ্দেশ্যে বলেন, সকল ভোটারের সাথে ভালো আচরণ করতে হবে এবং ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য বলেন ; কোনো সমস্যা দেখা দিলে মোবাইল পার্টি ও স্ট্রাইকিং পার্টির সাহায্য নেওয়ার জন্য তিনি উল্লেখ করেন। উল্লেখ্য ৫ জানুয়ারি ২০২২ তারিখ কুষ্টিয়া মডেল থানা এলাকা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার সর্বমোট ১১ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল ৮ টায় শুরু হবে এবং কোন প্রকার বিরতি ছাড়া বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), বিভিন্ন থানা থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ, সাব ইন্সপেক্টরবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্য বৃন্দ এবং জেলা পুলিশ কুষ্টিয়ার সকল অফিসার ও ফোর্স।