শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কোয়ারেন্টিনে থাকতে হলো ৭৩ হাজার রাত!

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের ব্যপারে বেশ কঠোর হংকং। কোনোভাবেই যেন প্রাণঘাতি করোনা তাদের দেশে ছড়িয়ে না পড়তে পারে সে দিকটিতে সজাগ দৃষ্টি রাখে তারা।

এমন কঠোরতার কারণে করোনা হংকংয়ের খুব বেশি ক্ষতি করতে পারেনি। তবে অনেকের জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে। হংকংয়ের এমন কঠোরতার কারণে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে দেশটির পতাকাবাহী বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিকের কর্মীদের।

বিমান নিয়ে হংকংয়ে ঢোকার পরই সাত দিন বা ১৪ দিনের কোয়ারেন্টিনে চলে যেতে হয়েছে তাদের কর্মীদের।

ক্যাথে প্যাসিফিকের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, সব মিলিয়ে ২০২১ সালে তাদের কর্মীরা ৭৩ হাজার রাত কোয়ারেন্টিনে কাটিয়েছে। সংস্থাটির চেয়ারম্যান প্যাটরিক হিলে মঙ্গলবার কর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, গত দুই বছর ধরে আপনারা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তা বেশ কঠিন। আমাদের কর্মীরা ২০২১ সালে হোটেল কোয়ারেন্টিনে ছিল ৬৩ হাজার রাত। সঙ্গে তারা সরকারি কোয়ারেন্টিন হাউজে থেকেছেন ১১ হাজার রাত।

ক্যাথে প্যাসিফিকের প্রায় এক হাজার কর্মী আছে। তবে দীর্ঘদিন এমন কোয়ারেন্টিনে থেকে অনেকে অসন্তুষ্ট হয়ে পড়েছেন। অনেকে চাকরিও ছেড়ে দিয়েছেন। সঙ্গে অনেকে চাকরি ছাড়ার চিন্তা করছেন।

তবে এতকিছুর পরও ক্যাথে প্যাসিফিক বাহবা পায়নি। উল্টো হংকংয়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে দেয়ার কারণে ক্যাথে প্যাসিফিকের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।