বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩৫
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে সাদিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণী পড়–য়া এক ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সোমবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার ধামুরা গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র ফয়সাল হাওলাদারের সাথে গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামের রাসেল সরদারের নবম শ্রেণী পড়–য়া কন্যার বিয়ের সকল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করে ওই ছাত্রীর পরিবার। খবর পেয়ে ঘটনাস্তলে পৌঁছে বাল্য বিয়ে বন্ধ করা হয়।

এসময় বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের পিতা রাসেল সরদারকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদানের পাশাপাশি কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।