মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুষ্টিয়া জেলা পুলিশের নতুন সাইবার ক্রাইম ইউনিটে ১৪ পুলিশ কর্মকর্তার বদলি

ডেস্করিপোর্ট  নতুন বছরে কুষ্টিয়া জেলা পুলিশের অধীনে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ রাজিবুল ইসলামের নেতৃত্বে নতুন একটি সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে। সাইবার অপরাধ ও অপরাধী সনাক্ত করন, গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ এবং কুষ্টিয়া জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। কুষ্টিয়া জেলা পুলিশ সাধারণ জনগনকে আরো আধুনিক সেবা দিয়ে সমাজে অপরাধ প্রবনতাকে কমিয়ে আনতে সক্ষম হবে এবং প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় আরো সহজ ভাবে পুলিশি সেবা পৌঁছে দিতে পারবে।

রবিবার (১৬ জানুয়ারি ) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ডিবি পুলিশ থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আনিসুল ইসলামকে সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ অফিসের অপরাধ শাখা থেকে এস আই (নিরস্ত্র) কাজী এহসানুল হককে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। নারী এস আই (নিরস্ত্র) পিংকি বিশ্বাসকে ডিবি থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। এ এস আই (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। এ এস আই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলামকে ডিবি থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। এ এস আই (নিরস্ত্র) মোঃ মাসুদ পারভেজ রানাকে ডিবি থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। নায়েক মোঃ হাসিবুল হাসানকে পুলিশ লাইন্স থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। কনস্টেবল মোঃ জাকারিয়া হোসেনকে আইসিটি শাখা থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে।কনস্টেবল ওহিদুজ্জামান শাওনকে পুলিশ লাইন্স থেকে
সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে।কনস্টেবল শাহেদুজ্জামানকে পুলিশ লাইন্স থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। কনস্টেবল মোঃ মাসুদ রানা হৃদয়কে পুলিশ লাইন্স থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে।কনস্টেবল মোঃ ইমাম হাসানকে পুলিশ লাইন্স থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। কনস্টেবল মাসুম রেজাকে কুচিয়ামোড়া ক্যাম্প থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে। নারী কনস্টেবল চুমকি খাতুনকে পুলিশ লাইন্স থেকে সাইবার ক্রাইম ইউনিটে বদলি করা হয়েছে।

উল্লেখ্য,জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।