রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৭
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

আরসাপ্রধানের ভাই শাহ আলীর ৬ দিনের রিমান্ড

ডেস্করিপোর্ট  উগ্রপন্থি রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর ভাই শাহ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনটি মামলায় দুদিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে উখিয়ার জুডিশিয়াল আদালাতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গার ওই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষে থেকে তিনটি মামলায় তার সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী।

এর আগে গত রোববার ভোরে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠসংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শাহ আলীকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ঘটনাস্থল থেকে এপিবিএন সদস্যরা চোখ বাঁধা অবস্থায় অপহৃত এক যুবককে উদ্ধার করে।

শাহ আলী রোহিঙ্গা হলেও সে চট্টগ্রাম শহরের কোলোয়ালি থানার দেওয়ানবাজার এলাকার জয়নব কলোনির ঠিকানায় ‘বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র’ সংগ্রহ করেছে বলে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।

এ ঘটনায় ওই দিন রাতে উখিয়া থানায় পুলিশ বাদী হয়ে দুটি এবং অপহৃত যুবক বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় শাহ আলী ও মোহাম্মদ জোবাইরসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে। আর মামলা তিনটি তদন্তের জন্য দায়িত্ব পান এসআই মো. নুরে আলম।