বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

পটুয়াখালীতে গরু চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গতকাল ২১ জানুয়ারি রাঙ্গাবালী থানাধীন চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী মুসলিমপাড়া ফরেস্ট বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাঙ্গাবালী থানার ইনচার্জ জগলুল হাসান জানান, গত ২১ জানুয়ারি রাত আনুমানিক সারে দশটায় মুসলিমপাড়া ফরেস্ট বাগান থেকে গরু চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মো. মিজানুর রহমানকে গ্রেফতার করে। অপর আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে ৩টি গরু এবং চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে।

মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ অভিযান চালিয়ে গরু চুরির সাথে সংশ্লিষ্ট অপর আসামি মো. কালাম হাওলাদার ও মো. আনিসকে গ্রেফতার করা হয়।

আসামিরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গলাচিপার উলানিয়া বন্দরে রাতের আঁধারে জবাই করে বিক্রি করে বলে জানা গেছে।