বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

কাঞ্চন ভাইয়ের সঙ্গে মিলেমিশে কাজ করবো: জায়েদ খান

বিনোদন ডেস্ক  বিপক্ষের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হলেও একসঙ্গে মিলেমিশে কাজ করবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

তিনি বলেন, ‘কাঞ্চন ভাই অনেক গুণী মানুষ, আমাদেরই তো ভাই। তিনি দুই মেয়াদে শিল্পী সমিতির উপদেষ্টা হিসেবে আমাদের সঙ্গে ছিলেন। আসা করছি, কাজের মূল্যায়নটা ভালো হবে। আমরা একসঙ্গেই কাজ করবো। তার সঙ্গে কাজের প্রক্রিয়া নতুনভাবে সাজাতে হবে। মিশা ভাইয়ের সঙ্গে কাজ করে একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। আশা করছি, তার সঙ্গেও কাজে করে একটা জায়গা তৈরি হবে। সবাই মিলেমিশেই কাজ করবো।’

শনিবার (২৯ জানুয়ারি) ভোরে নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

জায়েদ খান বলেন, ‘এবারের নির্বাচনে আমার জয় পেতে অনেক কষ্ট হয়েছে। শিল্পীরা যাদের ভালো মনে করছেন তাদেরকেই ভোট দিয়েছেন। আমি নির্বাচিত হয়েছি সবার দোয়ায় এবং শিল্পীদের ভালোবাসায়। যাদের ভোটে আমি নির্বাচিত, তাদের প্রতি কৃতজ্ঞতা। ’

নির্বাচনে মিশা সওদাগরের হেরে যাওয়া প্রসঙ্গে জায়েদ বলেন, ‘তার সঙ্গে চার বছরের পথচলা, মনে খারাপ হয়ে গিয়েছে। তাকে ছাড়া অনেক খারাপ লাগবে। কাজের ক্ষেত্রে অনেক মিস করবো। ’

শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে শিল্পী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।