বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১৮
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

২০৩১ সালে পৃথিবীতেই ভেঙে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

অনলাইন ডেস্ক  ২০৩১ সালে পৃথিবীতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ভেঙে পড়বে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ২০৩০ সাল পর্যন্ত নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে । ২০৩১ সালের প্রথম দিকে প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট জায়গায় এটি ভেঙে পড়তে পারে।

নাসা জানায়, প্রশান্ত মহাসাগরে পয়েন্ট নিমো নামে একটি জায়গা রয়েছে। পুরোনো মহাকাশযানের ভাগাড় হিসেবে ওই এই জায়গা পরিচিত। অনেক পুরোনো মহাকাশযান ও মহাকাশবর্জ্য ওই জায়গায় জমা আছে। পয়েন্ট নিমোতে রুশ মহাকাশ স্টেশন মির ধ্বংসাবশেষও রয়েছে। ২০০১ সালে মির এখানে ভেঙে পড়ে। ২০৩১ সালের শুরুতে সেই একই জায়গায় পড়বে আইএসএস।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থা। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।

একবিংশ শতকের শুরু থেকে মহাকাশে তিন হাজারের বেশি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে এই স্টেশনে। ২০২৪ সাল পর্যন্ত আইএসএসের কার্যক্রম পরিচালনার কথা ছিল। তবে পাঁচটি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়।