বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বদলা নিতে ডিডাব্লিউর সম্প্রচার বন্ধ করলো রাশিয়া

অনলাইন ডেস্ক  জার্মানির বার্লিনে জার্মান ভাষী রুশ রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্ক আরটি’র সম্প্রচার বন্ধের জবাবে বৃহস্পতিবার জার্মান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার (ডিডাব্লিউ) মস্কো অফিস বন্ধ করার ঘোষণা দেয় রাশিয়া। সংবাদমাধ্যমের সব রিপোর্টারের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়।

বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানায়, মস্কোয় ডিডাব্লিউর অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউর সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। তার মানে, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না রাশিয়া। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না।

এদিকে, রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডিডাব্লিউর মহাপরিচালক পিটার লিমবুর্গ। তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ভেতরে ডিডাব্লিউর স্যাটেলাইট এবং সব ব্রডকাস্টিং অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপর থেকে ডিডাব্লিউকে তাদের ফরেন এজেন্ট হিসেবে দেখা হবে।

রাশিয়ার এই ‘ফরেন এজেন্ট’ আইন নিয়ে বিতর্ক আছে। গত কয়েক বছরে বহু সাংবাদিক এবং মানবাধিকারকর্মীকে এই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে। এই আইনের ধোঁয়া তুলে বন্ধ করা হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন।

সম্প্রতি জার্মানিতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটির জার্মানভাষার অনুষ্ঠান বন্ধ করা হয়। বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাশিয়া। অবশ্য জার্মানি সে সময় জানিয়েছিল, কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে। তারপরই রাশিয়ার এই পদক্ষেপ নিল।