বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৪
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান তুর্কি উইঘুর মুসলিমদের

অনলাইন ডেস্ক  উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চীনের বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছেন তুর্কি উইঘুর মুসলিমরা।

শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে চীনের উইঘুরের কয়েক হাজার মানুষ। এসময় তারা অলিম্পিক বয়কটের আহ্বান জানান। খবর-আল সাবাহ।

তুরস্কের সংবাদমাধ্যম আল সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা শহরের তুর্কি অলিম্পিক কমিটির ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অলিম্পিকে অংশগ্রহণকারীদের চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন।

‘চীন গণহত্যা বন্ধ কর,’ ‘মুসলিমরা ঘুমিও না, তোমার ভাইদের জন্য রুখে দাঁড়াও,’ বিক্ষোভকারীরা এসব স্লোগান দেয়, রাস্তা অবরোধ করে তারা এই সব স্লোগান দেয়।

পরবর্তীতে তুর্কি পুলিশ বিক্ষভকারীরা চীনা কনস্যুলেটের দিকে যেতে চাইলে বাধা দেয়। .

বিক্ষভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী ছাত্র আবদুল্লাহ মুদিনোলু বলেন, এই শীতকালীন অলিম্পিক তুষার উপর নয়, রক্তের উপর অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভকারীদের একজন বলেন, উইঘুরদের বিরুদ্ধে নির্যাতন, নিষ্ঠুরতা ও গণহত্যা চালানো চীনের অলিম্পিক আয়োজন করার অধিকার নেই। তার স্বজনেরা চীনের বন্দিশিবিরে নির্যাতিত হচ্ছেন বলেও তিনি দাবি করেন।

প্রায় ৫০ হাজার উইঘুর তুরস্কে বসবাস করে। মধ্য এশিয়ার বাইরে সবচেয়ে বড় উইঘুর প্রবাসী জায়গা দিয়েছে তুরস্ক। উইঘুরদের সঙ্গে তুর্কিদের জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত সম্পর্ক রয়েছে।