সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে: ফিলিস্তিন

অনলাইন ডেস্ক  ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, বিশ্ববাসী এখন আমাদের ওপর চালানো ইসরাইলের হামলা-নির্যাতনের কথা বিশ্বাস করছে।

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিষয়ে ২৮০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

অ্যামনেস্টির এ প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন আমাদের দুঃখের কথা বুঝতে শুরু করেছে।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশ্তাইয়েহ এ প্রতিবেদনকে একটি গ্রহণযোগ্য ও পেশাদার সংস্থার আন্তর্জাতিক দলিল হিসেবে বর্ণনা করেছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ২৮০ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইহুদিবাদী দেশটির বর্ণবাদী আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এ প্রতিবেদনের ভিত্তিতে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।