বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্করিপোর্ট  বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বরিশাল সদর উপজেলা চরবাড়ীয়া ইউনিয়নের আয়োজনে সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কাগাশুরা বাজার প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

এ-সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ,মহানগর ছাত্রলীগের নেতা মোঃমাহিদুর রহমান মাহাদ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃহাফিজুী রহমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রুবেল,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃজাহেদুল আলম তুহিন,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-মামুন আকনসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।