মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে পুনাক হস্ত ও কুটিরশিল্প মেলার উদ্ধোধন

ডেস্করিপোর্ট  বরিশালে পুনাক হস্ত ও কুটিরশিল্প মেলার উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল নগরীর বিআইডব্লিউটি এ মেরিন ওয়ার্কসপ মাঠে ১ মাস ব্যাপী মেলার শুভ উদ্ধোধন করেন বিএমপি পুনাক সভানেত্রী আফরোজা পারভীন।

এ সময় তিনি বলেন,পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যানমুখী সংগঠন। ১৯৮৬ সালে পুনাক প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।দীর্ঘ পথ পরিক্রমা ও সময়ের বিবর্তনে পুনাক বিএমপি আজ বরিশাল মেট্রোপলিটন পুলিশ পরিবারের নারী সদস্যদের গৌরব, আস্থা ও অনুপ্রেরনার প্রতীক।সংগঠনটি নারীর ক্ষমতায়ন ও নারীর কল্যান সহ সমাজের বিভিন্নমুখী কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।পুনাক বিএমপি নারী জাগরনে কল্যানমুখী নতুন নতুন পদক্ষেপ গ্রহনের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ্য নারীদের একান্ত নির্ভরতা ও আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে।

এ সময় তিনি আরও বলেন,মেলায় ১২০ টি ষ্টল রয়েছে।এখানে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা সহ সিসি ক্যামেরা স্থাপনের মেলার সকল কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) রুনা লায়লা এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,বিএমপি পুনাকের দপ্তর সম্পাদিকা ফারহানা তানজীম,উৎপাদক সম্পাদিকা রোমানা আশরাফ,সাংস্কৃতিক সম্পাদিকা শারমিন আখতার,সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) নাসরিন জাহান সহ পুনাক বিএমপির অন্যান্য সদস্যরা।