শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৭
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

দুমকিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মো আজিজুল দুমকী পটুয়াখালী,প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে বৃষ্টি রানী (১৯) নামে হিন্দু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার প্রকৃত কারন উদঘাটন হয়নি। বৃষ্টির মা-বাবা মুখ খুলছেন না।

পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা যায়, কলেজ থেকে বাড়ি ফিরে বৃষ্টি রানী ঘরের দোতলার আড়াঁর সাথে প্লাষ্টিকের রশি বেঁধে গলায় ফাঁস দেয়। বৃষ্টির মা ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে পাশ^বর্তী লোকজন ঘটনাস্থলে আসলেও অবশেষে বৃষ্টির লাশ নামায় তার মা।

বিভিন্ন মাধ্যমে জানাযায়, বৃষ্টি রানী উত্তর মুরাদিয়া গ্রামের বিজয় কৃষ্ণ হাওলাদারের মেয়ে। সে সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। প্রায় ১ বছর আগে বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকায় তার বিয়ে হয়েছিল। পরের দিন বৌভাত অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তার পরিবার পক্ষ বিয়ে বিচ্ছেদ করে। তাকে আর অন্যত্র বিয়ে দেয়া হয়নি। সে থেকেই মানষিক চাপে সে ভুগতে থাকে।

সম্প্রতি তার পরিবার তাকে আবারও অন্যত্র পাত্রস্থ করার সিদ্ধান্ত নেয়। এলাকার লোকমুখে শোনা যায়, যে পাত্র ঠিক করা হয়েছে তা মেয়ের পছন্দ নয়। লোকজনের ধারণা এ নিয়ে বৃষ্টি রানী মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হয়।

দুমকী থানা ওসি মোঃ আবদুস সালাম জানান এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।