সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাশিয়ার ‘আলোচিত যুদ্ধজাহাজ’ ধ্বংস করে দিল ইউক্রেন!

অনলাইন ডেস্ক  রাশিয়া ইউক্রেনে হামলা করার পরদিনেই ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার নৌবাহিনী হামলা করে।

স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল মোস্কভা নামের একটি যুদ্ধ জাহাজ। তারা সেখানে গিয়ে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করেন।

কিন্তু ওই ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে রুশ যুদ্ধাজাহাজ মোস্কভার নাবিকদের গালাগাল দেয়। ওই সময় রুশ কমান্ডারকে উদ্দেশ্য করে একজন সেনা বলে, গো ফা** ইউরসেলফ।

খবর বের হয় গালাগাল দেওয়ায় সেই ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলেছে রুশ বাহিনী। কিন্তু পরবর্তীতে জানা যায় সেই ইউক্রেনীয় সেনাদের আটক করে রাশিয়ার নৌ সেনারা।

যেই জাহাজ নিয়ে রাশিয়া ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল সেই জাহাজটি ইউক্রেনের সেনারা ধ্বংস করে দিয়েছে।

এমন খবরই জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কৃষ্ঞ সাগরে অবস্থিত ‘আলোচিত মোস্কভা’ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা এটি ধ্বংস করে দিয়েছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, জাহাজে থাকা অস্ত্রভান্ডারে আগুন লাগে। সেই আগুনের কারণে জাহাজে থাকা অস্ত্র বিস্ফোরিত হয়। যার কারণে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই জাহাজটিতে থাকা সকল নাবিক ও সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ জাহাজটিতে ১৬টি জাহাজ বিধ্বংসী ‘ভুলকান’ ক্ষেপণাস্ত্র ছিল। যেগুলো ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

জানা গেছে, ১২ হাজার ৫০০ টন ওজনের জাহাজটিতে ৫১০ জন মানুষ ছিল।