মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:০৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

ইমরান খানের বিরুদ্ধে এবার রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগ

অনলাইন ডেস্ক  পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও অভিযোগ করেছেন, তার পূর্বসূরী পিটিআই চেয়ারম্যান ইমরান খান তোশাখানায় রাষ্ট্রীয় উপহার জমা না দিয়ে তা দুবাইতে বিক্রি করেছেন।

তিনি বলেন, ‘ইমরান খান ওই উপহার ১৪০ মিলিয়ন রুপিতে (১৪ কোটি রুপি) দুবাইয়ে বিক্রি করেছেন।’

ইমরান খানের বিক্রি করা রাষ্ট্রীয় উপহার সামগ্রীর মধ্যে হীরের গয়না, ব্রেসলেট ও হাতঘড়ি রয়েছে বলেও জানিয়েছেন শাহবাজ।

আগেই রাষ্ট্রীয় উপহারের হার ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

পাকিস্তানের আইন বলছে, রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা-কর্মচারী বিদেশি কারও কাছ থেকে কোনো উপহারসামগ্রী পেলে তা তোশাখানায় (রাষ্ট্রীয় কোষাগার) জমা দিতে হবে। আর যদি তারা সেই উপহার নিজের কাছে রাখতে চান তবে সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

যদিও এ অভিযোগ প্রত্যাখান করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। তার দাবি, শাহবাজ শরীফ ইমরানে দিকে কাদা ছুড়ছেন।