মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বরিশালে বোয়াবের বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বিসিএস অফিসার্স এসোসিয়েশন অব বরিশাল ডিভিশন (বোয়াব)এর বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টায় বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কের হলরুমে বিসিএস অফিসার্স এসোসিয়েশন অব বরিশাল ডিভিশন (বোয়ার) এর বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বোয়াবের সভাপতি মোঃ আহসান হাবিব (উপসচিব ও সিইও জেলা পরিষদ, বরিশাল) এবং সাধারন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ (পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ) উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, বরিশাল রিজিয়ন মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার এবং বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন।

এছাড়াও বোয়াবের কার্যকরী পরিষদের সদস্যরা ও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের বিসিএস কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত থেকে শোভা বর্ধন করেন।