মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:০৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

নিজ ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  চাঁদপুরের ফরিদগঞ্জের এক পল্লীতে নিজ শয়ন কক্ষ থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়িতে নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ফরিদ উদ্দিন ভূঁইয়া ৪ ভাইবোনের মধ্যে সবার ছোট। কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতেন।

আশপাশের লোকজন তাকে গতকাল ১৪ এপ্রিল দিনের বেলায় দেখলেও তারপর থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়াকে ঘটনার আগ পর্যন্ত দেখা যায়নি। পরে প্রতিবেশী সালাউদ্দিনসহ অন্যরা তার বসত ঘরের শয়ন কক্ষে জানালা উঁকি তার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বোঝা যাবে কীভাবে হত্যাটি সংঘটিত হয়েছে।