মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ১২

ডেস্করিপোর্ট  বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া লে. কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান,নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।

তিনি বলেন,‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।’