ডেস্করিপোর্ট বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল)বিকালে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সাথে ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম-এমপি।
বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম তালুকদার, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট রুবিনা মীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার ৭ পদাতিক ডিভিশনের (শেখ হাসিনা সেনানিবাস) জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
ইফতার পূর্ববর্তী দোয়া মোনাজাতে দেশ-জাতির কল্যান কামনা করা হয়।