সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩৪
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বাঘায় ইউপি মেম্বারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠাল জামাই

ডেস্করিপোর্ট  রাজশাহীর বাঘায় ভাতিজি জামাই জাবেদ আলী হাতুড়ি দিয়ে পিটিয়ে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের মেম্বার ফজলু শেখকে আহত করেছে। তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ইফতারের আগে চকরাজাপুরের দাদপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

আহত ফজলু শেখ চকরাজাপুর চরের গোপাল শেখের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে পদ্মার মধ্যে দাদপুর চর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘার দুর্গম চকরাজাপুর ইউনিয়নের দাদপুর বাজারের পল্লি চিকিৎসক আনোয়ার হোসেনের দোকান থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন ইউপি মেম্বার শ্বশুর ফজলু শেখ। এ সময় কালিদাশখালি চরের আয়নাল হকের ছেলে জামাই জাবেদ আলী ও তার ভাই সমেজ আলীসহ ৬-৭ জন হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। তাদের মারপিটে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার দেওয়ান বলেন, আমার ইউনিয়নের এক মেম্বার প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছে বলে শুনেছি। মেম্বারের প্রতিপক্ষ জাবেদ আলী ও সমেজ আলী পরস্পর জামাই-শ্বশুর। নির্যাতনের বিষয়ে জানতে গেলে শ্বশুর মেম্বারকে জামাই মারপিট করে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।