ডেস্করিপোর্ট চট্টগ্রামের মীরসরাইয়ে বাসচাপায় রবিউল হোসেন সেলিম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার জোরারগঞ্জ ইউপির সোনাপাহাড়ে বিএসআরএম গেট এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন সেলিম। এ সময় ঢাকামুখী তিশা পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম জোরারগঞ্জ ইউপির নন্দনপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহণের বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।