সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বরিশালে বিশিষ্টজনদের সম্মানে বিএমপির ইফতার অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বিশিষ্টজনদের সম্মানে দোয়া মোনাজাত ও ইফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) পুলিশ লাইন্সের ড্রিল শেডে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পুলিশ সদস্যদের অংশগ্রহনে ইফতার সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন, অতিরিক্ত আইজিপি ও বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার ৭ পদাতিক ডিভিশনের (শেখ হাসিনা সেনানিবাস) জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো: মারুফ হোসেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, মহানগর আ.লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাসের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সহ-সভাপতি কাজী আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি স.ম ইমানুল হাকিমসহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

ইফতার পূর্ববর্তী দোয়া মোনাজাতে দেশ-জাতির কল্যান কামনা করা হয়।