শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:১৪
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

ডেস্করিপোর্ট  বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণবারসহ মনিরুল ইসলাম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২ টার সময় ইছামতি নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী মনিরুল ইসলামকে আটক করে বিজিবি। আটক মনিরুল ইসলাম স্থানীয় বালুন্ডা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্র অনুযায়ী জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি তার নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করে। আটক স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

খুবি শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শত কোটি টাকার ক্ষতিপূরণ মামলাখুবি শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, মাদক, পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবি সতর্ক আছে। বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলাম নামে একজন স্বর্ণ পাচারকারী আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।