মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে সড়ক অবরোধ করে পাল্টাপাল্টি বিক্ষোভ

ডেস্করিপোর্ট  বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) রোড ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করছে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে একাধিক সড়ক অবরোধ করে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পাল করা হয়। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ থাকায় নগর জুড়ে তীব্র যানজট দেখা দেয়।

সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের রোড ইন্সপেক্টর রাজীব হোসেন খান বলেন, ‘একটি ভবনের প্ল্যান চেক করতে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমাকে ফোন দিয়ে নানা কথা বলে হোসাইনিয়া মাদরাসায় ডেকে নেয়। এরপর আটকে আমাকে মারধর করে। এরপর অন্য স্টাফরা এসে আমাকে উদ্ধার করে। স্টাফরা কাউন্সিলর বিপ্লবের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে। ’

এ বিষয়ে কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, আমার ওয়ার্ডে একটা কাজ করতে আসবে, সেটা আমিই জানি না। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করেছি। আমার অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আমিও ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ কাউন্সিলর নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘দুই পক্ষ দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’