শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বিসিসির সড়ক পরিদর্শককে মারধর: কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ডেস্করিপোর্ট  বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সড়ক পরিদর্শককে মারধরের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সড়ক পরিদর্শক (রোড ইন্সপেক্টর) মো. রাজীব হোসেন খান বাদী হয়ে এ মামলা করেছেন।

মামলায় আসামি হিসেবে কাউন্সিলর বিপ্লব ছাড়াও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক মো. কামরুজ্জামানের নাম রয়েছে। এছাড়া আরও তিন-চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজীব হোসেন মামলায় তাকে কর্তব্য পালনে বাধা, আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। মামলাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর বিএম কলেজ সড়কে কাউন্সিলর বিপ্লবের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা ময়লার গাড়ি দিয়ে কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন সড়কে বেরিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এদিকে কাউন্সিলর কার্যালয় ঘেরাওয়ের প্রতিবাদে বিপ্লবের সমর্থক ও ২০ নম্বর ওয়ার্ডের কয়েকশ’ বাসিন্দা টায়ার জালিয়ে বৌদ্ধপাড়া মোড় সংলগ্ন বরিশাল-ঢাকা (মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নগরীর আরও ৯ জন ওয়ার্ড কাউন্সিলর সমর্থকদের নিয়ে ওই বিক্ষোভে যোগ দেন। এতে মহাসড়কের ওই অংশে প্রায় সাড়ে ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের অনুরোধে সন্ধ্যার দিকে কাউন্সিলর বিপ্লবের সমর্থকরা মহাসড়ক থেকে চলে যান।

তবে সিটি করপোরেশনের কর্মচারীরা কাউন্সিলর বিপ্লবের কার্যালয়ে সামনে বিক্ষোভ অব্যাহত রাখেন। পরে মামলা নেওয়ার আশ্বাসে রাত ১১টার দিকে তারা চলে যান।