মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে ৩ লক্ষ ৬০ হাজার পিচ রেনুপোনা জব্দ, কীর্তনখোলায় অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) ভোররাত আনুমানিক ৫ টার সময় বরিশাল সদর নৌ থানা পুলিশের একটি টিম বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত ট্রলার থেকে ১৮টি ব্যারেলে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার পিস রেনুপোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা। আজ বিকালে বরিশাল নৌ পুলিশের পক্ষ থেকে এবিষয়টি নিশ্চিত করেন।

নৌ পুলিশ সূত্রে জানাগেছে, নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান এর নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার এসআই আব্দুল হাই, এএসআই মুঈন উদ্দীনসহ নৌ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বরিশালের কীর্তনখোলার চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কাঠবডি ট্রলারে তল্লাাশী করে প্লাস্টিকের ১৮ ব্যারেল ভর্তি গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করেন।
পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও মৎস্য কর্মকর্তা বিমল দাসের উপস্থিতিতে জব্দকৃত রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ জাটকা পাচার রোধের পাশাপাশি অবৈধ রেনুপোনা পাচার রুখতে সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও বরিশাল সদর নৌ থানার আওতাধীন স্থানসমূহে যেকোন ধরনের অপরাধ রুখতে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।