শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পটুয়াখালী জেলা পুলিশ লাইনস ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পুলিশকে এই অনুষ্ঠান আয়োজন এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন সকলের রোজা কবুল করেন দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম আমন্ত্রিত অতিথিদের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইফতারের পূর্বে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক, পটুয়াখালী জেলার বিভিন্ন ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ।