শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৫০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

পাবনায় মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১০

ডেস্করিপোর্ট  পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হাসান সন্টু সরদার, খালেক সরদারের ছেলে ইমন সরদার (১৬), আলাল সরদারের ছেলে রকি ইসলাম (২৫), আবুল হোসেন সরদারের ছেলে রেজাউল করিম রুনু সরদার (৫০), দুলাল সরদারের ছেলে মিঠু সরদার (২৪), আবু সাইদ সরদারের ছেলে শাহাবুল (৩৮) ও কয়েকজন নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মাথায় আঘাতপ্রাপ্ত সন্টু সরদার ও আহতদের স্বজনদের অভিযোগ, স্থানীয় একটি মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরেই মসজিদের ইমাম সানাউল্লাহ নূরী, হাসেম মেম্বার ও ছাইদার সরদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আহতদের বাড়ির সামনে ও বাড়িতে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

অপরপক্ষের বক্তব্য নিতে চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করে জোরালো অভিযান চালানো হচ্ছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।