সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৩
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্করিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ইমন হাওলাদারকে (২৬) রোববার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে গুলিশাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানা পুলিশ। ইমন গুলিশাখালী গ্রামের মো. রিপন হাওলাদারে ছেলে।

মঠবাড়িয়া থানার এস. আই কামরুল ইসলাম জানান, উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ গুলিশাখালী মঠবাড়িয়া টু পাথরঘাটা মহাসড়কে মাদক বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় ইমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করলে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ইমন হাওলাদার মাদক চালান আনে। গোপন সংবাদের ভিত্তিতে ও অভিনব কায়দায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার রাতে এস. আই কামরুল ইসলাম বাদি হয়ে ইমনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। রোববার সকালে ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।