ডেস্করিপোর্ট কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) কুষ্টিয়া জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার সকল পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জেলা পুলিশের নিমন্ত্রণে এই ইফতার ও দোয়া মাহফিলে আসেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের সভাপতিত্বে কুষ্টিয়া জেলার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবউল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ধাবমান এবং সকল সেক্টরে ধারাবাহিকভাবে উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করেন এবং কুষ্টিয়া জেলা পুলিশ কতৃক আয়োজিত সুন্দর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং সুন্দর পরিবেশ তৈরি করে ভালভাবে প্রেজেন্টেশন করার জন্য পুলিশ সুপার কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ প্রদান করেন।

এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কর্ণেল মহিউদ্দিন মোঃ জাবেদ, সেক্টর কমান্ডার, বিজিবি, কুষ্টিয়া, মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া, মোঃ আশরাফুল ইসলাম, স্পেশাল জজ, মোঃ মজিবর রহমান, চেয়ারম্যান, বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ ও সভাপতি, চেম্বার অব কমার্স, কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সভাপতি, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, খোকসা উপজেলা পরিষদ, লেঃ কর্ণেল মোঃ গোলাম মোর্শেদ, অধিনায়ক, ৪৭ বিজিবি, মোঃ ইদ্রিস আলী, যুগ্ম পরিচালক, এনএসআই, সৈয়দ আবু সায়েম, বিপিএম, পুলিশ সুপার, সিআইডি, মোঃ শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই, ড. এস.এম ফরহাদ হোসেন, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান, সিপিসি-১, র্যাব ক্যাম্প-১২, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী, সাধারন সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ, ডাঃ এস.এম মুসতানজীদ, সাবেক প্রিন্সিপাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আহবায়ক, নাগরিক কমিটি, ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জন, ডাঃ মোঃ দেলদার হোসেন, অধ্যক্ষ, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডাঃ মোঃ আব্দুল মোমেন, তত্ত্বাবধায়ক, জেনারেল হাসপাতাল, প্রফেসর কাজী মনজুর কাদির, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ, জনাব দিলরুবা আলম, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়া, এছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া জেলার সকল পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান, বিচার বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, প্রকৌশলী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, ইলেক্ট্রনিক্স-প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।