মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৫৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

ভোলায় প্রধানমন্ত্রীর পক্ষে গরিব,দু:স্থদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

ভোলা প্রতিনিধি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার হিসেবে গরিব, দু:স্থ ও অসহাদের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান।

রোববার (১ মে) সকাল ১০ টার দিকে তার নিজ গ্রাম ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন সহ আসপাশের এলাকার প্রায় ১ হাজার গরীব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এ শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে এ ঈদ উপহার শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান জানান। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ আগে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন আমিনাবাদ ইউনিয়নের মাজির হাট জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মাইনুদ্দিন।